• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাঙ্গনে সুপেয় পানির ব্যবস্থা করছে আজহারীর হাসানাহ ফাউন্ডেশন

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৪, ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ণ
শিক্ষাঙ্গনে সুপেয় পানির ব্যবস্থা করছে আজহারীর হাসানাহ ফাউন্ডেশন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার শিক্ষার্থীদের জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন।
‎সম্প্রতি ‘শিক্ষাঙ্গনে সুপেয় পানি প্রকল্প’-এর আওতায় রংপুর ও নীলফামারীর তিনটি মাদ্রাসায় স্থাপন করা হয়েছে দুটি নলকূপ ও একটি সাবমার্সিবল পাম্প। এর মাধ্যমে প্রায় ৭০০ শিক্ষার্থী বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছে।

‎ফাউন্ডেশন জানিয়েছে, মাঠপর্যায়ে প্রকৃত প্রয়োজন যাচাই করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।