• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবারের অমতে বিয়ে করায় মেয়েকে পিটিয়ে-শ্বাসরোধে হত্যা করলেন বাবা

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৪, ২০২৬, ১৫:৩৪ অপরাহ্ণ
পরিবারের অমতে বিয়ে করায় মেয়েকে পিটিয়ে-শ্বাসরোধে হত্যা করলেন বাবা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎পরিবারের অমতে বিয়ে করায় ২৪ বছর বয়সি এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের আগ্রায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, নিহত তরুণীর নাম অঙ্কিতা। প্রায় চার মাস আগে পরিবারের আপত্তি উপেক্ষা করে তিনি ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর সদস্য অমিত পাচৌরির সঙ্গে আদালতের মাধ্যমে বিয়ে করেন।

‎বিয়ের পর অমিত কর্মস্থলে ফিরে গেলেও অঙ্কিতা বাবা-মায়ের বাড়িতেই থাকছিলেন। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।